স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২৮ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ৩ কর্মী নিয়োগে ৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার;
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন ২৩ জুন পর্যন্ত
২. পদের নাম: স্টোর কিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটারে চালনায় প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও
৩. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে) হতে হবে;
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৩২, আবেদন ৩০ জুন পর্যন্ত
অবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীর এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইট