০৩ জুন ২০২৬, ১১:৪১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৩২, আবেদন ৩০ জুন পর্যন্ত

উপ পরিদর্শক নিয়োগে আবেদন চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১১তম গ্রেডে ‘উপ পরিদর্শক’ পদে ৩২ কর্মী নিয়োগে ২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর;

পদের নাম: উপ পরিদর্শক;

পদসংখ্যা: ৩২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১);

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন শুরু আজ

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-২৭ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন ২৩ জুন পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে;

*নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি;

*পুরুষ প্রার্থীর ওজন ৫৩ কেজি ও নারীর ৪৬ কেজি হতে হবে;

আরও পড়ুন: খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জুন ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট