২৭ মে ২০২৬, ২২:৫৬

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, আবেদন ১১ জুন পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিকিউরিটি অফিসার নিয়োগে আবেদন চলছে এনডব্লিউপিজিসিএলে  © প্রতীকী ছবি

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪ ও সিকিউরিটি অফিসার পদে ১ কর্মকর্তা নিয়োগদানের জন্য বাংলাদেশি প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড;

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,

পদসংখ্যা: ৪টি;

আবেদনের যোগ্যতা—

*ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা বিবিএম এমবিএ সম্পন্ন হতে হবে;

*সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ ও ৪ স্কেলে ৩ থাকতে হবে;

আরও পড়ুন: ১৪৮৫ পদে বড় নিয়োগ সমাজসেবা অধিদপ্তরে, আবেদন এসএসসি পাসেও

২. পদের নাম: সিকিউরিটি অফিসার;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ ও ৪ স্কেলে ৩ থাকতে হবে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২১ মে ২০২৬ তারিখে);

আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন ২৩ জুন পর্যন্ত

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

অন্যান্য সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রদান করা হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা ক্যারিয়ার পোর্টালের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১১ জুন ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এনডব্লিউপিজিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট