যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন ২৩ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে ২৪২ কর্মী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মে সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ২৩ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর;
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা;
পদসংখ্যা: ২৪২টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আরও পড়ুন: ১৪৮৫ পদে বড় নিয়োগ সমাজসেবা অধিদপ্তরে, আবেদন এসএসসি পাসেও
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে পাস হতে হবে;
আরও পড়ুন: জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৩ জুন ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট