ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪, আবেদন ১০ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি ঢাকার নীলক্ষেত, কাঁটাবন ঢাল অফিসে ১১ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৪ কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র;
১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: ঢাকা কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আবেদন ১০ জুন পর্যন্ত
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০টাকা (গ্রেড-২০);
অবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ (২১ মে ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৬ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট