১৭ মে ২০২৬, ১৭:২৮

বাংলাদেশ শিপিং করপোরেশনে চাকরি, পদ ১৬, আবেদন ডাকযোগে-ইমেইল পাঠিয়ে

২ পদে ১৬ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ শিপিং করপোরেশনে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। প্রতিষ্ঠানটি ২ পদে ১৬ কর্মকর্তা নিয়োগে ১২ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিপিং করপোরেশন, চট্টগ্রাম;

১. পদের নাম: মাস্টার;

পদসংখ্যা: ৮টি; 

বেতন স্কেল: ৮৪,০০০–১,৩০,৭১০ টাকা;

আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সার্টিফিকেট থাকতে হবে;

আরও পড়ুন: পানিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৮ জুন পর্যন্ত

২.পদের নাম: চিফ ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৮৪,০০০–১,৩০,৭১০ টাকা;

আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রাথীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রাথীর বয়স: সর্বোচ্চ ৫২ বছর (২১ জুন ২০২৬ তারিখে); 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল), বাংরাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবর  হার্ডকপি অথবা সফটকপি (সংযুক্তিসহ) gm.spd@bsc.gov.bd ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে;

আবেদন ফি—

বাংলাদেশ শিপিং করপোরেশন, চট্টগ্রাম এর অনুকূলে ২০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুন ২০২৬;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ শিপিং করপোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট