চট্টগ্রাম সিটি করপোরেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৬, আবেদন ২৩ মে পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি কপোরেশন। প্রতিষ্ঠানটি ৭ থেকে ১৩তম গ্রেডে ৫ পদে ১৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মে সকাল ৯টা থেকে শুরু হয়েছেচলবে—চলবে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে তারিখের মধ্যে অনলেইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম;
১. পদের নাম: কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস/এনেসথেসিয়া/শিশুস্বাস্থ্য);
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ (গ্রেড-৭);
আবেদনের যোগ্যতা—
*এফসিপিএস/এমএস/এমপিসিএস ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাসহ পাচঁ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১৩৯, আবেদন শেষ ২৩ মে
২. পদের নাম: মেডিকেল অফিসার;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
*বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে;
৩. পদের নাম: ড্রাফটসম্যান;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*তথ্যপ্রযুক্তি ওকম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে
৪. পদের নাম: এস্টিমেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
৫. পদের নাম: সহকারী কানুনগো;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে;
আরও পড়ুন: জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২ মে ২০২৬ তারিখে)। তবে ১ নম্বর পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৬ বছর পর্যন্ত শিথিলযোগ্য’
কর্মস্থল: চট্টগ্রাম;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদনের পর ১ হতে ৪ নং পদসমূহে ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৩ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট