সিভিল সার্জনের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৫, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে ১৪ ও ১৬তম গ্রেডে ৬ পদে ১৫৫ কর্মী নিয়োগে ৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ মে বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয়;
১. পদের নাম: স্টোর কিপার;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩০, আবেদন শুরু ৭ মে
৩. পদের নাম: পরিসংখ্যানবিদ;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী;
পদসংখ্যা: ১২৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শুরু ৫ মে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৬ মে ২০২৬ তারিখে);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: বগুড়া;
আরও পড়ুন: মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু ২৯ এপ্রিল
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ মে ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট