সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। একই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে ভুটান।
অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চার নিশ্চিত করেছে ভারত। এই গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট পাকিস্তান।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় লড়বে ভারত ও ভুটান। দিনের আরেক সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
এদিকে মহাদেশীয় এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম আগেই ঘোষণা করা হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি। অবশেষে সেমিফাইনালের জন্য টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করেছে আয়োজকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের পর থেকেই টিকিট বিক্রি শুরু করেছে নির্ধারিত প্ল্যাটফর্ম ‘টিকিফাই’। জানা গেছে, ইতোমধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রিও হয়ে গেছে।
একনজরে সাফের সেমিফাইনাল:
|
তারিখ |
ম্যাচ |
দল |
সময় |
ভেন্যু |
|
১৪ নভেম্বর |
প্রথম সেমিফাইনাল |
বাংলাদেশ-পাকিস্তান |
বিকেল ৩টা |
জাতীয় স্টেডিয়াম |
|
১৪ নভেম্বর |
দ্বিতীয় সেমিফাইনাল |
ভারত-ভুটান |
রাত ৮টা ৩০ মিনিট |
জাতীয় স্টেডিয়াম |
|
১৭ নভেম্বর |
ফাইনাল |
সেমিফাইনাল-১ জয়ী বনাম সেমিফাইনাল-২ জয়ী |
রাত ৮টা |
জাতীয় স্টেডিয়াম |