১১ নভেম্বর ২০২৬, ১৬:৫১

অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন

দলীয় অনুশীলনে হামজা চৌধুরী  © সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। শুধু একাদশে ফেরাই নয়, প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কের দায়িত্বও পেতে যাচ্ছেন হামজা। দলীয় সূত্র জানিয়েছে, আজ তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললেও এই প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন হামজা।

মূলত গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে ছিল। এ কারণেই ভুটানের বিপক্ষে ম্যাচে ছিলেন না হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরেন দুজনই।

বুধবারের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা। ১ পয়েন্ট পেলেই সেটি নিশ্চিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। 

এদিকে চোটের কারণে আজকের ম্যাচে খেলা হচ্ছে না বিশ্বনাথ ঘোষের। ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেললেও বিশ্বনাথ মূলত একজন পরীক্ষিত ডিফেন্ডার। সেই ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তার পরিবর্তে ভুটানের বিপক্ষে জয়ের নায়ক ইব্রাহিম একাদশে সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরি, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন,সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।