০৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।

বিশেষ করে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর সাম্প্রতিক মনোমালিন্য মিটে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পর এমন ঘোষণা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওর মাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশে একটি চিঠি পড়ে নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সী এই ফুটবলার।

তিনি বলেন, “জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে।”

নিজের আইকনিক ৭ নম্বর জার্সির প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি কখনোই ভাবিনি, জার্সিটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।”

বিস্তারিত আসছে...