২৭ অক্টোবর ২০২৬, ১৫:০০

ব্যালন ডি’অরের শীর্ষে হ্যারি, দ্বিতীয়-তৃতীয় এমবাপ্পে-ইয়ামাল, তালিকার শীর্ষ ৩০-এ কারা?

হ্যারি কেইন  © সংগৃহীত

বিশ্ব ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মঞ্চে অবশেষে অধরা স্বীকৃতি পেলেন হ্যারি কেইন। এরই মধ্যে দিয়ে দীর্ঘ ২৫ বছর পর আবারও ব্যালন ডি’অরের মুকুট উঠল ইংল্যান্ডের কোনো ফুটবলারের মাথায়। ২০২৬ সালের এই পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে। 

সোমবার (২৬ অক্টোবর) পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবারই প্রথম প্যারিসের বাইরে ইংল্যান্ডের লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের অনুষ্ঠান। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংলিশ ফুটবলার স্ট্যানলি ম্যাথিউসের স্মরণে লন্ডনকে বেছে নেয় আয়োজকরা। সাত দশক পর তাঁর দেশের আরেক ফুটবলারের হাতে উঠল ফুটবলের এই শ্রেষ্ঠত্বের সম্মান।

বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে গোল করেন ৬১টি। জাতীয় দলের হয়ে করা গোলসহ মৌসুম শেষে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৭৩-এ। বায়ার্নের ঘরোয়া সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। সব মিলিয়ে ব্যক্তিগত নৈপুণ্য ও দলের অর্জনের স্বীকৃতি হিসেবে এবার ব্যালন ডি’অর উঠেছে তাঁর হাতে।

র‍্যাঙ্কিংয়ে কেইনের পরেই রয়েছেন এমবাপ্পে। তৃতীয় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। চতুর্থ স্থানে স্পেনের রদ্রি এবং পঞ্চম স্থানে আর্জেন্টিনার সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের মালিক লিওনেল মেসি। শীর্ষ দশে আরও জায়গা পেয়েছেন উসমান দেম্বেলে, আর্লিং হলান্ড, মাইকেল অলিসে ও ফাবিয়ান রুইজের মতো তারকারা।

শীর্ষ দশের বাইরে ১১তম স্থানে জুড বেলিংহাম, ১৫তম স্থানে ডেকলান রাইস এবং ১৭তম স্থানে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। পুরো তালিকায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক তারকার পাশাপাশি জায়গা করে নিয়েছেন মরক্কো, জর্জিয়া, ইকুয়েডর ও সেনেগালের ফুটবলাররাও।

ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষ ৩০
১. হ্যারি কেইন — ইংল্যান্ড
২. কিলিয়ান এমবাপ্পে — ফ্রান্স
৩. লামিনে ইয়ামাল — স্পেন
৪. রদ্রি — স্পেন
৫. লিওনেল মেসি — আর্জেন্টিনা
৬. খিচা কাভারাস্কেইয়া — জর্জিয়া
৭. উসমান দেম্বেলে — ফ্রান্স
৮. আর্লিং হলান্ড — নরওয়ে
৯. মাইকেল অলিসে — ফ্রান্স
১০. ফাবিয়ান রুইজ — স্পেন
১১. জুড বেলিংহাম — ইংল্যান্ড
১২. পাউ কুবারসি — স্পেন
১৩. আশরাফ হাকিমি — মরক্কো
১৪. ভিতিনিয়া — পর্তুগাল
১৫. ডেকলান রাইস — ইংল্যান্ড
১৬. ফেরান তোরেস — স্পেন
১৭. ভিনিসিয়ুস জুনিয়র — ব্রাজিল
১৮. মার্ক কুকুরেয়া — স্পেন
১৯. জোয়াও নেভেস — পর্তুগাল
২০. উইলিয়ান পাচো — ইকুয়েডর
২১. গ্যাব্রিয়েল — ব্রাজিল
২২. লাউতারো মার্তিনেজ — আর্জেন্টিনা
২৩. নুনো মেন্দেস — পর্তুগাল
২৪. লুইস দিয়াজ — কলম্বিয়া
২৫. মারকিনিওস — ব্রাজিল
২৬. দায়ো উপামেকানো — ফ্রান্স
২৭. ব্রুনো ফার্নান্দেজ — পর্তুগাল
২৮. হুলিয়ান কুইনোনেস — মেক্সিকো
২৯. সাদিও মানে — সেনেগাল
৩০. উইলিয়াম সালিবা — ফ্রান্স