২৫ অক্টোবর ২০২৬, ১৮:২২

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের

থিবো কোর্তোয়া  © সংগৃহীত

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ফ্লুতে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলটির নির্ভরযোগ্য গোলরক্ষক থিবো কোর্তোয়া।

রবিবার (২৫ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কোর্তোয়ার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তার পরিবর্তে তরুণ গোলরক্ষক ইলিয়া ভলোশিনকে দলে ডাকা হয়েছে। তবে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাওয়ার কথা আন্দ্রি লুনিনের।

বার্সেলোনার মাঠে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাই শিরোপার লড়াইয়ে ব্যবধান কমাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মাদ্রিদের দলটির সামনে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচ খেলেছেন কোর্তোয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে বাড়তি চাপ তৈরি করতে পারে।