৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব নিয়ে দ্বিতীয় পরীক্ষায় মাঠে নেমেছেন কার্লো আনচেলত্তি। ব্রিসবেনে আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।
এর আগে টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই ম্যাচে দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার তাই শিষ্যদের কাছ থেকে আরও গোছানো ও কার্যকর ফুটবল চান আনচেলত্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ৭টি পরিবর্তন এনেছেন ইতালিয়ান এই কোচ। সবচেয়ে বড় চমক রাফিনহাকে স্ট্রাইকার হিসেবে খেলানো। আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।
রক্ষণেও বড় পরিবর্তন এসেছে। গোলবার সামলাবেন ওতাভিও। তার সামনে থাকছেন ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র।
মাঝমাঠে ব্রাজিলের ভরসা দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো।
অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে বিচ, ইতালিয়ানো, চিরকাতি, সাউতার, হেরিংটন, বেহিচ, আরভিন, ওকন, মেটকাফ, ইরানকুন্ডা ও ইয়েঙ্গি রয়েছেন।
এদিকে আজকের ম্যাচটি বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে না। তবে সনি লিভ অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটি উপভোগ করতে পারবেন বাংলাদেশি সমর্থকরা। এ ছাড়া স্পোর্টজফাই অ্যাপেও ম্যাচটি দেখতে পারবেন।
ব্রাজিল একাদশ:
ওতাভিও (গোলরক্ষক), ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো; রায়ান, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।