রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
শুক্রবারের ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে জমজমাট সূচি। ফুটবলে রাতে মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ও লা লিগার রিয়াল মাদ্রিদ। একই দিনে টেনিসে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের লড়াইও দেখা যাবে টিভির পর্দায়। পাশাপাশি নারী এশিয়ান কাপ ক্রিকেটেও রয়েছে ম্যাচ।
ইউএস ওপেন
টেনিসের গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেনে আজ তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২-এ।
নারী এশিয়ান কাপ ক্রিকেট
নারী এশিয়ান কাপ ক্রিকেটে আজ মুখোমুখি হবে আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে লড়াইটি।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে লিভারপুল। ইপসউইচের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে।
লা লিগা
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে বেতিসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে রিয়াল- বেতিসের লড়াই।