২০ জুলাই ২০২৬, ১৯:৪৭

কেন গোলপোস্টের জাল কেটে নেন বিজয়ী খেলোয়াড়রা?

শিরোপা জয়ের পর গোলপোস্টের জাল কেটে নেন স্পেনের খেলোয়াড়রা।  © সংগৃহীত

গতকাল স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ফুটবল ম্যাচে দ্বিতীয় বারের মতো জয় পান স্পেন। জয়ের পর স্পেনের খেলোয়াড়দের গোলপোস্টের জাল কেটে নিতে দেখা যায়। কিন্তু কেন? কেন তারা গোলপোস্টের জাল কেটে যায়? 

জানা যায়, ফুটবল কিংবা ল্যাক্রসের মতো খেলায় এভাবে গোলপোস্টের জাল কেটে নেওয়া বহুদিনের একটি ঐতিহ্য, যা বিজয়ের স্মৃতি ধরে রাখার বিশেষ প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। এদিন শিরোপা নিশ্চিত হওয়ার পর বিজয়ী দলের খেলোয়াড়রা গোলের জালের অংশ কেটে নিজেদের কাছে সংরক্ষণ করেন।

জানা গেছে, তাদের কাছে এটি শুধু একটি জালের টুকরো নয়, বরং ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্তের স্মারক। অনেকেই এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও মনে করেন।

বিশ্ব ফুটবলে এই উদযাপন নতুন মাত্রা পায় যখন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে একাধিক বড় শিরোপা জয়ের পর গোলের জালের অংশ কেটে স্মারক হিসেবে সংরক্ষণ করেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দলের খেলোয়াড়দের মধ্যেও এই রীতি জনপ্রিয় হয়ে ওঠে।

বর্তমানে বড় কোনো ফাইনাল বা গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের পর গোলপোস্টের জালের একটি অংশ সংগ্রহ করা অনেক দলের জন্য এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এটি বিজয়ের আনন্দ উদযাপনের পাশাপাশি ইতিহাসের একটি অংশ নিজের কাছে ধরে রাখারও প্রতীক।