১২ জুলাই ২০২৬, ০৫:০৫
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের লড়াই ৯০ মিনিট শেষেও সমতায় রয়েছে। নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করায় নিষ্পত্তির জন্য ম্যাচ এখন গড়াচ্ছে অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় নরওয়ে। ৩৫তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে লিড নেয় তারা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া ছিল। নরওয়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জর্ডান পিকফোর্ডের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ডও কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলের দেখা পায়নি। ফলে ১-১ স্কোরলাইন নিয়েই শেষ হয়েছে ৯০ মিনিটের খেলা।
অতিরিক্ত ৩০ মিনিটেও যদি কোনো দল জয় নিশ্চিত করতে না পারে, তাহলে সেমিফাইনালের টিকিট নির্ধারণ হবে টাইব্রেকারে।