১২ জুলাই ২০২৬, ০৪:৫৭

অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড

অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড  © সংগৃহীত

ম্যাচের শেষ ভাগে বড় বিপদ থেকে কোনো রকমে রক্ষা পেল ইংল্যান্ড। নরওয়ের আক্রমণে একের পর এক চাপে পড়ে যাচ্ছিল থ্রি লায়ন্সদের রক্ষণ।

৭৫তম মিনিটে কর্নার পায় নরওয়ে। বিপদ বুঝে গোললাইন ছেড়ে এগিয়ে এসে বল ক্লিয়ার করেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে তার ক্লিয়ার করা বল আবারও নরওয়ের খেলোয়াড়দের পায়ে ফিরে যায়।

সেখান থেকে তৈরি হওয়া আক্রমণে হেড করেন নরওয়ের এক খেলোয়াড়। কিন্তু ভাগ্য সহায় হয়নি আর্লিং হলান্ডদের দলের; বলটি ক্রসবারে লেগে ফিরে আসে।

ফিরে আসা বল থেকে আবারও গোলের চেষ্টা করেন স্যান্ডার বার্গে। তবে শেষ মুহূর্তে ইংল্যান্ডের রক্ষণভাগ ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করে বড় বিপদ এড়িয়ে যায়।