দেখে নিন ইংল্যান্ড, নরওয়ের একাদশে কারা আছেন
চলতি ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠার প্রাণপণ লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। তবে ম্যাচ মাঠে গড়াব কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ও নরওয়ে।
মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়া দল থেকে দুটি পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়ায় দলে নেই জ্যারেল কোয়ানসা। তার জায়গায় সুযোগ পেয়েছেন জন স্টোনস। এ ছাড়া বেঞ্চে নেমে গেছেন বুকায়ো সাকা, তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ননি মাদুয়েকে।
অন্যদিকে, ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন নরওয়ের কোচ স্টালে সোলবাকেন। বাঁ প্রান্তের আক্রমণে আন্তোনিও নুসার পরিবর্তে সুযোগ পেয়েছেন আন্দ্রেয়াস শেলদেরুপ।
ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক); নিকো ও'রাইলি, মার্ক গেহি, জন স্টোনস, এজরি কনসা; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, ননি মাদুয়েকে; হ্যারি কেইন।
নরওয়ের একাদশ: অরইয়ান নিল্যান্ড (গোলরক্ষক); ডেভিড মোলার উলফে, তোরবইর্ন হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়ারসন; প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওদেগার্দ; আন্দ্রেয়াস শেলদেরুপ, আর্লিং হালান্ড, আলেক্সান্ডার সোরলোথ।
হ্যারি কেইনের ইংল্যান্ড ও আর্লিং হালান্ডের নরওয়ের মধ্যকার এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।