১১ জুলাই ২০২৬, ০১:৫০
স্পেনের বিপক্ষে সমতা ফেরাল বেলজিয়াম
বিশ্বকাপে টানা ১০ ঘণ্টারও বেশি সময় কোনো গোল না খাওয়ার রেকর্ডের অবসান ঘটল স্পেনের। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৪৩তম মিনিটে চার্লস দে কেতেলারের গোলে সমতায় ফিরেছে রেড ডেভিলসরা।
ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ে নিখুঁত একটি ক্রস তুলে দেন স্পেনের বক্সে। সেখানে তরুণ ডিফেন্ডার পাউ কুবারসিকে হাওয়ায় হারিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান দে কেতেলার।
এই গোলে স্পেনের দীর্ঘ সময়ের অভেদ্য রক্ষণ ভেঙে যায়। একই সঙ্গে ম্যাচেও ফিরেছে বেলজিয়াম।
এর আগে, ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। তবে বিরতির ঠিক আগে দে কেতেলারের সমতাসূচক গোলে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।