১০ জুলাই ২০২৬, ২১:০২

মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-বেলজিয়াম ম্যাচ

স্পেন-বেলজিয়াম ম্যাচ   © সংগৃহীত

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। এখন লে ব্লুজদের অপেক্ষা শেষ চারের প্রতিপক্ষ জানার। সেই প্রতিপক্ষ নির্ধারণ হবে আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, যেখানে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম।

বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মাঠে নামবে দুই ইউরোপীয় পরাশক্তি। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ের টিকিট নিশ্চিত হবে।

স্পেন শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম। ফলে দুই দলের মধ্যকার লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখা যাবে। আইস্ক্রিনেও থাকছে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।

এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।