১০ জুলাই ২০২৬, ০৩:৩৩

এমবাপ্পের জাদুতে এগিয়ে গেল ফ্রান্স

ফ্রান্স-মরক্কো ম্যাচ   © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন এই ফরাসি তারকা।

ম্যাচের ৬২তম মিনিটে মরক্কোর ডি-বক্সের কিনারায় বল পেয়ে যান এমবাপ্পে। এরপর ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। মরক্কোর গোলরক্ষক বুনু ডাইভ দিয়েও শটটি ঠেকাতে পারেননি।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের অষ্টম গোল এটি। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।