০৭ জুলাই ২০২৬, ০৩:০৩
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
ম্যাচের একদম শেষদিকে এসে ম্যাচের গতিপথ বদলে দিল স্পেন। দুর্দান্তভাবে ডেডলক ভেঙে দলকে এগিয়ে দেন বদলি নামা মিকেল মেরিনো।
এই গোলেই প্রায় নিশ্চিত হয়ে গেল পর্তুগাল ও রোনালদোর স্বপ্নভঙ্গ। দ্রুত নেওয়া একটি ফ্রি-কিকের পর ফার্নান্দো টোরেসের নিখুঁত থ্রু বল ধরে সময়মতো দৌড় শুরু করেন মেরিনো। এরপর কিপার দিয়োগো কস্তাকে একা পেয়েই ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি।
৯০+২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন, শেষ মুহূর্তে স্পেনের এই গোল ম্যাচে নাটকীয়তা এনে দেয় এবং পর্তুগালকে কঠিন চাপে ফেলে দেয়।