০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩

এক ঘণ্টা পিছিয়ে গেল ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ   © সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

মূলত বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে সময়সূচিতে পরিবর্তন এনেছে ফিফা। মেক্সিকো সিটিতে দিনভর টানা বৃষ্টি হয় এবং ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশেও বজ্রপাত দেখা যায়।

ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল (প্রায় ১৩ কিলোমিটার) এলাকার মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত ম্যাচ শুরু করা যায় না। এই নিয়ম অনুসরণ করেই ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

আবহাওয়ার এই অনিশ্চয়তা দুই দলের প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে। এখন নতুন সময় অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড ও মেক্সিকো।