০৬ জুলাই ২০২৬, ০৩:৫৭

হলান্ডের জোড়া গোল, ইতিহাস গড়ার পথে নরওয়ে

ব্রাজিল-নরওয়ে ম্যাচ  © সংগৃহীত

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে আবারও জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। দূরপাল্লার শটে নিচু করে বল পাঠিয়ে ব্রাজিলের জালে জড়িয়ে দেন নরওয়ের এই স্ট্রাইকার। এটি তার দ্বিতীয় গোল এবং চলতি বিশ্বকাপে সপ্তম গোল।

এই গোলে ম্যাচে নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এবং কার্যত ব্রাজিলের বিপক্ষে জয়ের দরজা খুলে দেয়। এতে নরওয়ে এখন ইতিহাস গড়ার খুব কাছাকাছি—প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা।