০৫ জুলাই ২০২৬, ২২:১৫

মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ের ব্লকবাস্টার ম্যাচ

ফিফা বিশ্বকাপ ২০২৬  © সংগৃহীত ও সম্পাদিত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ের মুখোমুখি হবে সেলেসাওরা।

এদিকে বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখা যাবে। আইস্ক্রিনেও থাকছে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।

এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।