০৫ জুলাই ২০২৬, ০৪:৩৯
এগিয়ে গেল ফ্রান্স, এমবাপ্পের গোল
৭০তম মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে তার সপ্তম গোল এটি।
এই পেনাল্টির সূচনা করেন বদলি খেলোয়াড় দেজিরে দুয়ে। মাঠে নেমেই দুর্দান্ত ড্রিবলিংয়ে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়েন তিনি। তাকে আটকাতে গিয়ে হিমশিম খেতে থাকে প্রতিপক্ষের রক্ষণভাগ, একপর্যায়ে বক্সের ভেতর তিনি ফাউলের শিকার হন।
ফ্রান্সের খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে পেনাল্টির জোরালো দাবি তুললেও শুরুতে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে পরবর্তীতে ভিএআর মনিটরে পরিস্থিতি পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।
সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি এমবাপ্পে। ঠান্ডা মাথায় নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করে ফ্রান্সকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি।