৩ পরিবর্তন প্যারাগুয়ের, ফ্রান্সের একাদশে কারা?
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। ম্যাচ শুরুর আগে দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।
শক্তিশালী ফ্রান্স আক্রমণভাগে নিজেদের সেরা তারকাদের নিয়েই মাঠে নামছে। আধুনিক ও আক্রমণাত্মক ফুটবলের ওপর ভর করে তারা প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনা করেছে। অন্যদিকে প্যারাগুয়ে বেছে নিয়েছে রক্ষণাত্মক কৌশল। পাঁচ ডিফেন্ডারের সমন্বয়ে গঠিত ব্যাকলাইন দিয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তাদের মূল লক্ষ্য।
আধুনিক ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামছে ফ্রান্স, অন্যদিকে প্যারাগুয়ে সম্পূর্ণ রক্ষণাত্মক ৫-৪-১ ফর্মেশন বেছে নিয়েছে। একমাত্র স্ট্রাইকারকে সামনে রেখে ডিফেন্সিভ ব্লক শক্ত করে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তাদের মূল লক্ষ্য।
জার্মানির বিপক্ষে গত ২৯ জুন টাইব্রেকারে জয়ের পর নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে প্যারাগুয়ে। ওই ম্যাচে শুরু একাদশে থাকা জোসে ক্যানালে, দামিয়ান ববাডিয়া এবং গ্যাব্রিয়েল আভালোসকে এবার বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে গুস্তাভো ভেলাসকেজ, ডিয়েগো গোমেজ এবং ওমার আলদারেতে সুযোগ পেয়েছেন।
অন্যদিকে ৩০ জুন সুইডেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচ থেকে ফ্রান্সের একাদশে একটি মাত্র পরিবর্তন এসেছে। সেই ম্যাচের একাদশে থাকা আউরেলিয়েন চুয়ামেনির জায়গায় মাঝমাঠে ফিরেছেন মানু কোনে।
এই নকআউটে জয়ী দল সরাসরি উঠবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেখানে আগামী ৯ জুলাই তাদের প্রতিপক্ষ হবে মরক্কো, শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে তারা।
ফ্রান্সের একাদশ
মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপ্পে।