কানাডার বিপক্ষে মাঠে নেমেছে মরক্কো, দেখুন দুই দলের একাদশ
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো ও স্বাগতিক কানাডা। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হবে। তাই শুরু থেকেই দুই দল তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে।
হালকা হ্যামস্ট্রিং চোটের কারণে ডেরেক কর্নেলিয়াস বেঞ্চে আছেন। তার জায়গায় সেন্টার-ব্যাকে খেলছেন মইজ বোম্বিতো ও লুক দে ফুজেরোলেস। মিডফিল্ডে শুরু থেকেই সুযোগ পেয়েছেন নিকো সিগুর ও আলি আহমেদ। নাথান সালিবা ও লিয়াম মিলার বদলি হিসেবে রয়েছেন।
বায়ার্ন মিউনিখের তারকা আলফন্সো ডেভিস এখনও পুরোপুরি ফিট নন। তাই তিনি শুরুর একাদশে জায়গা পাননি। তবে প্রয়োজন হলে ম্যাচে বদলি হিসেবে নামতে পারেন।
অন্যদিকে মরক্কো নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া দলের তুলনায় একটি পরিবর্তন এনেছে। শাদি রিয়াদ আগের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় বেঞ্চে আছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন রেদোয়ান হালহাল।
এই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ইসমায়েল সাইবারি। ইতোমধ্যে তিনি তিনটি গোল করেছেন। নেদারল্যান্ডসই ছিল প্রথম দল, যারা তাকে গোল করতে দেয়নি।
রাউন্ড অব ৩২-এ কানাডা ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। অন্যদিকে মরক্কো নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে এই পর্বে জায়গা করে নেয়। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে।
কানাডার একাদশ
ম্যাক্সিম ক্রেপো (গোলরক্ষক); অ্যালিস্টেয়ার জনস্টন, মইজ বোম্বিতো, লুক দে ফুজেরোলেস, রিচি লারিয়া; তাজন বুকানান, নিকো সিগুর, স্টিফেন ইউস্তাকিও, আলি আহমেদ; জনাথন ডেভিড, তানি ওলুওয়াসেই।
মরক্কোর একাদশ
ইয়াসিন বুনু (গোলরক্ষক); আশরাফ হাকিমি, শাদি রিয়াদ, ইস্মায়েল দিয়োপ, নুসাইর মাজরাউই; নিল এল আইনাউই, আয়ুব বুয়াদ্দি; ব্রাহিম দিয়াজ, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস; ইসমায়েল সাইবারি।