০৪ জুলাই ২০২৬, ০৪:৩৬

মেসির দুর্দান্ত গোলে এগিয়ে আর্জেন্টিনা

মেসির গোল উদযাপন   © সংগৃহীত

লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের ২৯ মিনিটে দুর্দান্ত একক ব্যক্তিগত দক্ষতায় করা গোলে দলকে লিড এনে দেন অধিনায়ক।

নিজেদের অর্ধ থেকে নিখুঁত লম্বা পাস বাড়ান লিসান্দ্রো মার্তিনেজ। বলটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কেপ ভার্দের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যান মেসি। এরপর বুটের বাইরের অংশ দিয়ে প্রথম স্পর্শেই বল নিজের নিয়ন্ত্রণে এনে সামনে বেরিয়ে আসা গোলরক্ষক ভোজিনহার মাথার ওপর দিয়ে চিপ করে জালে পাঠান তিনি।

মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টাইন সমর্থকেরা। বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যাও আরও বাড়িয়ে নেন মেসি। এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম।