০৩ জুলাই ২০২৬, ০৭:৩৩

নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা

ব্রাজিল ফুটবল দল   © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরে মাঠে নামবে ব্রাজিল, তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, নিজেদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি, নীল শর্টস ও সাদা মোজায় খেলবে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে নরওয়ে মাঠে নামবে লাল জার্সি, সাদা শর্টস ও নীল মোজা পরে।

রবিবার (৫ জুলাই) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের লক্ষ্যই থাকবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।

চলতি বিশ্বকাপে এটি হবে চতুর্থবারের মতো ব্রাজিলের মূল জার্সি পরে মাঠে নামা। এর আগে হলুদ জার্সিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এরপর মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। দ্বিতীয় পর্বে একই জার্সিতে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল।

তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল খেলেছিল তাদের বিকল্প নীল জার্সিতে। সেই ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, নরওয়ে পুরো ম্যাচে খেলবে লাল জার্সি, সাদা শর্টস ও নীল মোজা পরে।

এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে একই দিনে অনুষ্ঠিত ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল।