০৩ জুলাই ২০২৬, ০০:৩৮

নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক

স্পেন দল   © সংগৃহীত

নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে স্পেন ও অস্ট্রিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে দুই দলই তাদের প্রথম একাদশে পরিবর্তন এনেছে।

উরুগুয়ের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশে দুটি পরিবর্তন করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মিডফিল্ডে মিকেল মেরিনোর জায়গায় ফিরেছেন দানি ওলমো। আর ডান প্রান্তের রক্ষণে মার্কোস ইয়োরেন্তের বদলে সুযোগ পেয়েছেন পেদ্রো পোরো।

চোটের কারণে নিকো উইলিয়ামস না থাকায় বাম উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলেক্স বায়েনাকে। এ ছাড়া স্পেনের হয়ে একটি বিশেষ মাইলফলকের সামনে রয়েছেন সেন্টার-ব্যাক এমেরিক লাপোর্তে। জাতীয় দলের জার্সিতে তিনি নিজের ৫০তম ম্যাচ খেলতে নামছেন।

অন্যদিকে আলজেরিয়ার বিপক্ষে ড্র করা দলের তুলনায় তিনটি পরিবর্তন করেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। দলে ফিরেছেন কেভিন ডানসো, মাইকেল গ্রেগোরিশ ও পল ওয়ানার। চোটের কারণে খেলতে পারছেন না ফিলিপ মভেনে। আর মার্কো আরনাউতোভিচ ও ফিলিপ লিয়েনহার্টকে রাখা হয়েছে বদলি বেঞ্চে।

স্পেনের একাদশ: উনাই সিমোন; পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, পেদ্রি; লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।

অস্ট্রিয়ার একাদশ: আলেকজান্ডার শ্লাগার; কনরাড লাইমার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, স্টেফান পসচ; জাভের শ্লাগার, নিকোলাস সাইভাল্ড, মার্সেল সাবিৎসার, পল ওয়ানার, রোমানো শ্মিড; মাইকেল গ্রেগোরিশ।