০১ জুলাই ২০২৬, ০৩:৪০
অফসাইডে পর পোস্টে লেগে গোলবঞ্চিত এমবাপ্পে
ফ্রান্সের হয়ে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলেন কিলিয়ান এমবাপ্পে। ৩২তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে দূরের পোস্টের সামনে বল পান রিয়াল মাদ্রিদ তারকা।
তবে গোলরক্ষককে পরাস্ত করেও লক্ষ্যভেদ করতে পারেননি এমবাপ্পে। তার নেওয়া শটটি সামান্য বাইরে সরে গিয়ে পোস্টে লেগে ফিরে আসে।
এমন সুযোগে এমবাপ্পের গোল করা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে ভাগ্য সহায় না হওয়ায় লিড নেওয়ার আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ফ্রান্স।
এর আগে, ম্যাচের ২০তম মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।