০১ জুলাই ২০২৬, ০৩:২৮

অফসাইডে বাতিল এমবাপ্পের গোল

কিলিয়ান এমবাপ্পে   © সংগৃহীত

ফ্রান্সের আক্রমণে দারুণ এক মুহূর্ত তৈরি করেছিলেন মাইকেল অলিসে। চমৎকার একটি থ্রু পাসে কিলিয়ান এমবাপ্পেকে একা পেয়ে যান তিনি। দুরন্ত গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষকের সামনে পৌঁছে ঠান্ডা মাথায় বল জালে জড়ান ফরাসি অধিনায়ক।

তবে গোল উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। সহকারী রেফারি সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন। রিপ্লেতে দেখা যায়, সিদ্ধান্তটি ছিল খুবই সূক্ষ্ম এবং ব্যবধান ছিল অল্পের জন্য। এতে এমবাপ্পের গোলটিও বাতিল হয়।

এদিকে বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে ৪–১ গোলের জয়ের ম্যাচ থেকে লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলাকে শুরুর একাদশে রেখেছেন তিনি। ফলে আগের ম্যাচে প্রথম একাদশে থাকা মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে বেঞ্চে বসতে হচ্ছে।