০১ জুলাই ২০২৬, ০০:৪০

আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট

আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচ   © সংগৃহীত

দারুণভাবেই ঘুরে দাঁড়াল আইভরি কোস্ট। বদলি নেমে গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন আমাদ দিয়ালো।

নিকোলাস পেপের চমৎকার পাস থেকে বক্সের ডান দিক দিয়ে ছয় গজের মধ্যে বল পান দিয়ালো। সেখান থেকে বাঁ পায়ের নিচু শটে নরওয়ের গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণায়।

এই গোলে ম্যাচের ১-১ সমতা ফেরায় আইভরি কোস্ট। নরওয়ের হয়ে প্রথমার্ধে আন্তোনিও নুসার দুর্দান্ত কার্লিং শটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দিল আফ্রিকার প্রতিনিধিরা।

এতে শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে এখন ম্যাচে ফিরেছে আইভরি কোস্ট। ফলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণের এই ম্যাচ নতুন করে জমে উঠেছে।