ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসা ২ জনকে গণধোলাই
ইন্দোনেশিয়ায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে বের করা ব্রাজিল সমর্থকদের মিছিলে দুজন মোটরসাইকেল আরোহীর হাতে ছিল দখলদার ইসরায়েলের পতাকা। যা দেখে ক্ষুদ্ধ ব্রাজিল সমর্থকরা তাদের গণধোলাই দেন।
গতকাল সোমবার (২৯ জুন) ইন্দোনেশিয়ার আম্বন শহরে এ ঘটনা ঘটে। এদিন রাতে ব্রাজিল রাউন্ড-৩২ এর ম্যাচে জাপানের বিপক্ষে খেলে। এর আগে ব্রাজিলের সমর্থকরা ইন্দোনেশিয়ায় বিশাল মিছিল বের করেন। তথ্যসূত্র আলজাজিরা
তবে কেন ওই দুই কিশোর ব্রাজিলের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে এসেছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দেশটির পুলিশও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
এদিকে অনলাইনে প্রকাশিত সেই ফুটেজে দেখা গেছে, মিছিলে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি ওই দুই কিশোরকে প্রথমে থামান। এরপর তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি টান দিয়ে নিয়ে নেন এবং পতাকার লাঠিটি ভেঙে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যে বাকিরাও এসে তাদের মারধর শুরু করেন।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিশ দেশ ইন্দোনেশিয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। দেশটির সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখান। বিপরীতে ইসরায়েলের প্রতি তাদের রয়েছে তীব্র ক্ষোভ।