গোল করে ক্যাসেমিরোর ‘সিক্স-সেভেন’ সেলিব্রেশন!
হিউস্টনের মাঠে প্রথমার্ধের সব সমালোচনা আর ট্রোল এক বুলেট হেডে বাতাসে উড়িয়ে দিলেন কাসেমিরো! ৫৬ মিনিটে সমতাসূচক সেই দুর্দান্ত গোলের পর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক তারকার বুনো উদযাপন যেন সামাজিক যোগাযোগমাধ্যমের মিমারদের জন্য এক মোক্ষম জবাব।
প্রথমার্ধে জাপানের প্রথম গোলের সময় ধীরগতির কারণে ইন্টারনেটে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কাসেমিরো। তবে গোলটি করার পরপরই তীব্র আবেগে ফেটে পড়েন এই অভিজ্ঞ মিডফিল্ডার। মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে তিনি যেন আকার-ইঙ্গিতে জানান দিলেন, সেলেসাওদের ঘুরে দাঁড়ানোর ‘সিক্রেট’ বা গোপন ফর্মুলা (যা ইন্টারনেটে জনপ্রিয় '৬-৭' মিম নামে পরিচিত) কেবল তাঁরই জানা ছিল!
প্রথমার্ধের সব হতাশা ভুলে কাসেমিরোর এই চেনা আগ্রাসী মেজাজের গোল ও মজার উদযাপন হিউস্টনের গ্যালারিতে থাকা সেলেসাও সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। ডাগআউটে বসা কোচ কার্লো আনচেলত্তির মুখেও তখন চওড়া হাসি। এবার দেখার বিষয়, কাসেমিরোর এই '৬-৭' টনিকের ওপর ভর করে ১২ বছরের খরা কাটিয়ে ব্রাজিল শেষ পর্যন্ত পূর্ণ জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়তে পারে কি না।