রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বের শেষ ৩২-এ চূড়ান্ত হয়েছে হাইভোল্টেজ সব ম্যাচআপ। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার শীর্ষ দলগুলোর লড়াইয়ে এখন শুরু হয়েছে শিরোপার আসল যুদ্ধ।
নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটিতে মুখোমুখি হচ্ছে জার্মানি ও প্যারাগুয়ে। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় মুখোমুখি হবে দল দুটি। একইভাবে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলবে। ৩০ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে কানাডার, আর নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। যেখানে ২৮ জুন অর্থাৎ আজই রাত ১টায় মাঠে নামবে কানাডা-আফ্রিকা। অন্যদিকে আগামী মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টায় মরক্কোর পরীক্ষা নেবে ডাচরা। ইউরোপীয় পরাশক্তি স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়ার বিপক্ষে।
বেলজিয়াম মুখোমুখি হবে সেনেগালের, যেখানে আফ্রিকান শক্তির বিরুদ্ধে ইউরোপের আরেকটি বড় পরীক্ষা অপেক্ষা করছে। ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে, আর আইভরি কোস্টের প্রতিপক্ষ নরওয়ে।
উত্তর আমেরিকার প্রতিনিধিত্বে মেক্সিকো মুখোমুখি হবে ইকুয়েডরের, আর ইংল্যান্ড খেলবে ইতিহাস গড়া ডি আর কঙ্গোর বিপক্ষে।
আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে, যারা প্রথমবার বিশ্বকাপে খেলেই নকআউটে জায়গা করে নিয়ে বড় চমক দিয়েছে। অস্ট্রেলিয়া মুখোমুখি মিশরের, সুইজারল্যান্ড খেলবে আলজেরিয়ার বিপক্ষে, আর কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা।
একনজরে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর সময়সূচি-
*দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা- ২৯ জুন- রাত ১টা (রবিবার দিবাগত রাত)
*ব্রাজিল-জাপান- ২৯ জুন রাত ১১টা
*জার্মানি-প্যারাগুয়ে- ২৯ জুন- রাত ২টা ৩০ মিনিট
*নরওয়ে-আইভেরি কোস্ট- ৩০ জুন রাত ১১টা
*ফ্রান্স-সুইডেন-৩০ জুন-রাত ৩টা
*নেদারল্যান্ডস বনাম মরক্কো-৩০ জুন সকাল ৭টা
*মেক্সিকো-ইকুয়েডর- ১ জুলাই সকাল ৭টা
*ইংল্যান্ড-কঙ্গো ডি আর- ১ জুলাই রাত ১০টা
*বেলজিয়াম-সেনেগাল- ১ জুলাই রাত ২টা
*যুক্তরাষ্ট্র-বসনিয়া- ২ জুলাই সকাল ৬টা
*স্পেন-অস্ট্রিয়া- ২ জুলাই রাত ১টা
*পর্তুগাল-ক্রোয়েশিয়া- ৩ জুলাই ভোর ৫টা
*আলজেরিয়া-সুইজারল্যান্ড- ৩ জুলাই সকাল ৯টা
*অস্ট্রেলিয়া-মিশর- ৩ জুলাই রাত ১২টা
*কলম্বিয়া-ঘানা- ৪ জুলাই সকাল ৭টা ৩০ মিনিট
*আর্জেন্টিনা-কেপ ভার্দে- ৪ জুলাই ভোর ৪টা