২৮ জুন ২০২৬, ০৯:৩৭

গোল হজমের পর অবশেষে মাঠে মেসি

লিওনেল মেসি   © সংগৃহীত

ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক ঘণ্টা খেলা শেষে একাধিক পরিবর্তন আনলেন আর্জেন্টিনা কোচ। ম্যাচে ইতোমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে লিওনেল স্কালোনির দল।

এই সময়ে লাউতারো মার্তিনেজকে মাঠ থেকে তুলে নিয়ে লিওনেল মেসিকে নামান তিনি। একই সঙ্গে জিওভানি লো সেলসোকে বদলি করে তার জায়গায় থিয়াগো আলমাদা নামানো হয়। পাশাপাশি নিকো পাজকেও তুলে নিয়ে মাঝমাঠে দায়িত্ব দেওয়া হয় আলেক্সিস ম্যাক আলিস্টারকে।

এর আগে প্রথমার্ধে লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় আল তামারির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে জর্ডান।