২৮ জুন ২০২৬, ০৮:২৩

লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা

লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা  © সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জাল খুঁজে নেন জিওভানি লো সেলসো।

বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। তার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় লিওনেল স্কালোনির দল।

এদিকে আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর্জেন্টিনার জন্য কার্যত নিয়মরক্ষার। এমন সমীকরণের ম্যাচে লিওনেল মেসিসহ ৯ পরিবর্তন এনে মাঠে নেমেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।