২৬ জুন ২০২৬, ০৯:৩৩

নকআউট পর্ব নিশ্চিত ১৮ দলের, কবে কোন দলের কার সঙ্গে খেলা

নকআউট পর্ব নিশ্চিত করা দল সমূহ   © টিডিসি সম্পাদিত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন শেষের পথে। এরই মধ্যে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ১৮টি দল। এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপে যুক্ত হয়েছে নতুন ‘রাউন্ড অব ৩২’। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ফুটবলপ্রেমীদের নজর এখন নকআউটের সম্ভাব্য লড়াইয়ে। কোন দল কবে খেলবে, কার প্রতিপক্ষ কে হতে পারে—এসব সমীকরণও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।

নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে খেলবে। রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

নকআউট পর্ব নিশ্চিত করেছে যে ১৮ দল

* মেক্সিকো
* যুক্তরাষ্ট্র
* জার্মানি
* আর্জেন্টিনা
* ফ্রান্স
* নরওয়ে
* কলম্বিয়া
* সুইজারল্যান্ড
* কানাডা
* ব্রাজিল
* মরক্কো
* বসনিয়া ও হার্জেগোভিনা
* দক্ষিণ আফ্রিকা
* আইভরি কোস্ট
* ইকুয়েডর
* নেদারল্যান্ডস
* জাপান
* সুইডেন

বাকি ১৪টি দলের পরিচয় গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর পর জানা যাবে।

রাউন্ড অব ৩২ এর নিয়ম কী?

এই পর্বে প্রতিটি ম্যাচ হবে নকআউট ভিত্তিতে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোর সমান থাকলে ১৫ মিনিট করে দুটি অতিরিক্ত সময় খেলা হবে।

অতিরিক্ত সময়েও সমতা না ভাঙলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

রাউন্ড অব ৩২-এর সূচি

রবিবার (২৮ জুন)

দক্ষিণ আফ্রিকা (গ্রুপ ‘এ’-এর রানার্সআপ) বনাম কানাডা (গ্রুপ ‘বি’-এর রানার্সআপ) — বিকেল ৪:০০টা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস।

সোমবার (২৯ জুন)

ব্রাজিল (গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন) বনাম জাপান — দুপুর ২:০০টা, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন।
জার্মানি (গ্রুপ ‘ই’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘এ/বি/সি/ডি/এফ’-এর সেরা তৃতীয় দল — বিকেল ৫:৩০ মিনিট, জিলেট স্টেডিয়াম, ফক্সবরো।
নেদারল্যান্ডস বনাম মরক্কো (গ্রুপ ‘সি’-এর রানার্সআপ) — রাত ১০:০০টা, বিবিভিএ স্টেডিয়াম, মনতেরে।

মঙ্গলবার (৩০ জুন)

গ্রুপ ‘ই’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘আই’-এর রানার্সআপ — দুপুর ২:০০টা, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আর্লিংটন।
গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘সি/ডি/এফ/জি/এইচ’-এর সেরা তৃতীয় দল — সন্ধ্যা ৬:০০টা, মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড।
মেক্সিকো (গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘সি/ই/এফ/এইচ/আই’-এর সেরা তৃতীয় দল — রাত ১০:০০টা, আজটেকা স্টেডিয়াম, মেক্সিকো সিটি।

বুধবার (১ জুলাই)

গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ই/এইচ/আই/জে/কে’-এর সেরা তৃতীয় দল — দুপুর ১:০০টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা।
গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ/ই/এইচ/আই/জে’-এর সেরা তৃতীয় দল — বিকেল ৫:০০টা, লুমেন ফিল্ড, সিয়াটল।
যুক্তরাষ্ট্র (গ্রুপ ‘ডি’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘বি/ই/এফ/আই/জে’-এর সেরা তৃতীয় দল — রাত ৯:০০টা, লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা।

বৃহস্পতিবার (২ জুলাই)

গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘জে’-এর রানার্সআপ — বিকেল ৪:০০টা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস।
গ্রুপ ‘কে’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘এল’-এর রানার্সআপ — রাত ৮:০০টা, বিএমও ফিল্ড, টরন্টো।

শুক্রবার (৩ জুলাই)

সুইজারল্যান্ড (গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘ই/এফ/জি/আই/জে’-এর সেরা তৃতীয় দল — রাত ১২:০০টা, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার।
গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘জি’-এর রানার্সআপ — বিকেল ৩:০০টা, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আর্লিংটন।
আর্জেন্টিনা (গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ — সন্ধ্যা ৭:০০টা, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি।
গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ডি/ই/আই/জে/এল’-এর সেরা তৃতীয় দল — রাত ১০:৩০ মিনিট, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি।