২৫ জুন ২০২৬, ০৮:২০

মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা রায়ান

রায়ান   © টিডিসি সম্পাদিত

​মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াসের সেই ডেডলক ভাঙা প্রথম গোলের নেপথ্য কারিগর ছিলেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। ভিনির উদ্দেশ্যে বাড়ানো তাঁর সেই চমৎকার পাসটির মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের ফুটবল রেকর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

​মাত্র ১৯ বছর ৩২৫ দিন বয়সে বিশ্বমঞ্চে অ্যাসিস্ট করার মাধ্যমে ১৯৬৬ সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন রায়ান।

​এই কীর্তি গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মুলারকে। ১৯৮৬ সালের বিশ্বকাপে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০ বছর ১৩২ দিন বয়সে অ্যাসিস্ট করে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন মুলার। দীর্ঘ ৪০ বছর পর মুলারকে টপকে ব্রাজিলের ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন এই উদীয়মান তারকা।