গোল অবদানে মেসির পাশে ভিনিসিয়ুস
২০২৬ বিশ্বকাপের চলমান আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলে অবদান রাখা খেলোয়াড়দের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, আর্জেন্টিনার লিওনেল মেসি এবং জার্মানির ডেনিজ উনদাভ।
ভিনিসিয়ুস জুনিয়র ৪টি গোল ও একটি অ্যাসিস্ট করে মোট ৫টি গোলে অবদান রেখেছেন। অন্যদিকে লিওনেল মেসি ৫টি গোল করে সমান সংখ্যক গোলে অবদান রেখে তালিকার শীর্ষে অবস্থান করছেন। জার্মান ফরোয়ার্ড ডেনিজ উনদাভ ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করে মোট ৫টি গোলে অবদান রেখেছেন।
তালিকার পরের অবস্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হলান্ড। দুজনই এখন পর্যন্ত ৪টি করে গোল করেছেন।
এ ছাড়া সুইডেনের আলেকজান্ডার ইসাক একটি গোল ও ৩টি অ্যাসিস্ট করে মোট ৪টি গোলে অবদান রেখে সেরা পারফরমারদের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন।
তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো যত এগিয়ে যাচ্ছে, ততই জমে উঠছে সর্বাধিক গোলে অবদান রাখা খেলোয়াড়দের প্রতিযোগিতা। নকআউট পর্বের আগে এই তালিকায় আরও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।