২৫ জুন ২০২৬, ০৪:৪৭
হাকিমির গোলে সমতায় মরক্কো
ম্যাচের ১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল মরক্কো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। ৩৯ মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক আশরাফ হাকিমি।
ডান প্রান্ত থেকে গড়ে ওঠা আক্রমণে সুযোগ পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান হাকিমি। তার গোলে ম্যাচে সমতা ফেরায় মরক্কো, আর নতুন করে জমে ওঠে লড়াই।