২৫ জুন ২০২৬, ০৪:৩৮
গোল বাতিল ব্রাজিলের
স্কটল্যান্ডের জালে দ্বিতীয়বারের মতো বল জড়িয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, তবে শেষ পর্যন্ত গোলের আনন্দ স্থায়ী হয়নি। গোলের আগে স্কটিশ এক ডিফেন্ডারের ওপর ফাউলের অভিযোগ ওঠায় ভিএআর পর্যালোচনার পর সেটি বাতিল করেন ম্যাচ কর্মকর্তা।
তবে ম্যাচের শুরুতেই নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন ব্রাজিলের এই তারকা। অষ্টম মিনিটে তরুণ উইঙ্গার রায়ানের চাপে ভুল করেন স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনা। বিপদমুক্ত করতে গিয়ে তার প্রথম টাচ নিয়ন্ত্রণহীন হয়ে গেলে সুযোগটি লুফে নেন ভিনিসিয়ুস।
বল দখলে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে ঠান্ডা মাথায় জালে বল পাঠান তিনি। এটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।