২৪ জুন ২০২৬, ২১:১৩

একাদশে নেই নেইমার, বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ব্রাজিল জাতীয় দল  © এপি
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এক চরম নাটকীয় সমীকরণের সামনে দাঁড়িয়ে স্কটল্যান্ড ও ব্রাজিল। আগামীকাল ২৫ জুন ভোর ৪:০০ টায় (বাংলাদেশ সময়) মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। স্কটিশদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি, যেখানে মাত্র ১টি পয়েন্ট তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে নিয়ে যেতে পারে।
গ্রুপ সি-এর বর্তমান পরিস্থিতি ও সমীকরণ
গ্রুপে বর্তমানে ১টি জয় ও ১টি ড্র নিয়ে ৪ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ড এই ম্যাচ থেকে অন্তত ১টি পয়েন্ট পেলেই সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে হলেও শেষ ৩২-এর টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে হেইতিকে হারিয়ে নিজেদের সব ম্যাচ শেষ করা মরক্কো যদি গ্রুপ পর্বের অন্য ম্যাচে বড় ব্যবধানে জয় পায়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্রাজিলের এই ম্যাচে বড় জয়ের কোনো বিকল্প থাকবে না।

গ্রুপ সি পয়েন্ট টেবিল (ম্যাচ শুরুর আগে)

অবস্থান দল ম্যাচ জয় ড্র হার গোল ব্যবধান পয়েন্ট
ব্রাজিল +৩
মরক্কো +১
স্কটল্যান্ড
হাইতি -৪

দলগত খবর ও সম্ভাব্য একাদশ

স্কটল্যান্ড ক্যাম্প
কোচ স্টিভ ক্লার্ক তাঁর চেনা ৩-৪-২-১ ফর্মেশনেই আস্থা রাখছেন। কাফ ইনজুরি কাটিয়ে স্কট ম্যাককেনা অনুশীলনে ফিরলেও অ্যারন হিকির খেলা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। মিডফিল্ডার লুইস ফার্গুসনকে সতর্কতামূলক বিশ্রামে রাখা হলেও ম্যাচের মূল একাদশে তাঁর থাকার সম্ভাবনাই বেশি।

  • সম্ভাব্য একাদশ (৩-৪-২-১): অ্যাঙ্গাস গান (গোলরক্ষক) — জ্যাক হেনড্রি, গ্র্যান্ট হ্যানলি, কিয়েরান টিয়ার্নি — অ্যারন হিকি, লুইস ফার্গুসন, রায়ান ক্রিস্টি, অ্যান্ডি রবার্টসন — স্কট ম্যাকটমিনে, জন ম্যাকগিন — চে অ্যাডামস।

ব্রাজিল ক্যাম্প
সেলেসাওদের জন্য সবচেয়ে বড় খবর হলো, কাফ ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ মিস করার পর অবশেষে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরছেন সুপারস্টার নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি তাঁকে বেঞ্চ থেকে নামানোর ইঙ্গিত দিয়েছেন। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না উইঙ্গার রাফিনহা, যার জায়গায় দলে আসতে পারেন বোর্নমাউথের তরুণ উইঙ্গার রায়ান।

  • সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক) —দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস —ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস —রায়ান, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র —মাথিউস কুনিয়া।