২৪ জুন ২০২৬, ০০:৩৫

মেসির আরেকটি রেকর্ড রোনালদোর

রোনালদো   © সংগৃহীত

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু ম্যাচের নায়কই হননি ক্রিস্টিয়ানো রোনালদো, গড়েছেন বিশ্বকাপের আরেকটি অনন্য রেকর্ডও। ৪১ বছর ১৩৮ দিন বয়সে এক ম্যাচে দুই গোল করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে জোড়া গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ অধিনায়ক।

এই রেকর্ডটি মাত্র একদিন আগেও লিওনেল মেসির দখলে ছিল। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার সময় আর্জেন্টাইন মহাতারকার বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। কিন্তু রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটি করার সঙ্গে সঙ্গেই সেই রেকর্ড নতুন করে লিখে ফেলেন।

একই ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করেন রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডও নিজের করে নেন তিনি। ফলে উজবেকিস্তানের বিপক্ষে রাতটি শুধু পর্তুগালের জন্য নয়, বিশ্বকাপ ইতিহাসের জন্যও হয়ে থাকবে স্মরণীয়।