২৩ জুন ২০২৬, ০৬:২৭

রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?

ক্রিস্টিয়ান রোমেরো  © সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের আনন্দের মাঝেই আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তার হাওয়া এনে দিয়েছিল ক্রিস্টিয়ান রোমেরোর চোট। মাঠের লড়াইয়ে জয় পেলেও পুরোনো হাঁটুতেই আবারও অস্বস্তি অনুভব করেন এই বিশ্বস্ত ডিফেন্ডার। তবে আলবিসেলেস্তে সমর্থকদের জন্য স্বস্তির খবর—বড় কোনো ইনজুরির শঙ্কা নেই তার।

আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এদুলের দেওয়া তথ্য অনুযায়ী, রোমেরোকে আগামী কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে রাখা হবে। পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফেরার আগে দলের কোনো রকম ঝুঁকি না নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো, এই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই রোমেরোর। নক-আউটের মহাগুরুত্বপূর্ণ রাউন্ড অফ ৩২ ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

এর আগে অস্ট্রিয়া ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনিও রক্ষণভাগে ওটামেন্ডির ফর্ম নিয়ে স্বস্তি প্রকাশ করেছিলেন, যা রোমেরোর অনুপস্থিতিতে জর্ডান ম্যাচে স্কালোনির পরিকল্পনাকে অনেকটাই সহজ করে দেবে।