বিশ্বকাপে ঐতিহাসিক মাইলফলক, হাজারতম ম্যাচে মুখোমুখি তিউনিসিয়া–জাপান
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের হাজারতম ম্যাচটি বর্তমানে তিউনিসিয়া ও জাপানের মধ্যে মেক্সিকোর মন্টেরেতে অবস্থিত মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবার (২১ জুন) সকালে ফিফা তাদের ভেরিফাইট ফেসবুকে এক পোস্টে এমন তথ্য জানিয়েছে।
বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে, মাত্র ১৩টি দলের অংশগ্রহণে। পরবর্তী ৯৬ বছরে বিশ্বের ৮৪টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বাদ পেয়েছে। ওই আসরের ইতিহাসে একই দিনে যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম এবং ফ্রান্স বনাম মেক্সিকো ম্যাচ শুরু হয়েছিল।
বর্তমান আসরটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলিয়ে তিন দেশে এবং ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে।
ঐতিহাসিক এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ। ফিফা জানিয়েছে, বিশেষ এই উপলক্ষে কোভাচ একটি বিশেষ জার্সি পরবেন, যেখানে কলার ও হাতার অংশে থাকবে সোনালি নকশা।
তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ খেলা সবসময়ই গৌরবের এবং স্বপ্ন পূরণের মতো বিষয়। তবে ১০০০তম ম্যাচে অংশ নেওয়া সত্যিই বিশেষ কিছু। এটি এই প্রতিযোগিতার ইতিহাসকে আরও বেশি উপলব্ধি করতে সাহায্য করে।’