২০ জুন ২০২৬, ০৮:২৪

অফসাইডে বাতিল এনদ্রিকের গোল

ব্রাজিল-হাইতি ম্যাচ   © সংগৃহীত

ব্রাজিলের আক্রমণ থেকে দারুণ এক সুযোগ তৈরি করেন রায়ান, সামনে এগিয়ে থাকা এনদ্রিকের জন্য নিখুঁত পাসও বাড়ান।

পাস পেয়ে ডান দিকে কেটে গিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে ৭৮তম মিনিটে বল জালে পাঠান এনদ্রিক। তবে উদযাপন শুরু করার আগেই সহকারী রেফারির পতাকা ওঠে, ইঙ্গিত করা হয় অফসাইড অবস্থায় ছিলেন। এতে সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে।

এর আগে, মরক্কোর বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্রয়ের পর ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখায় ব্রাজিল। প্রথমার্ধ শেষে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচে একতরফা আধিপত্য দেখায় কার্লো আনচেলত্তির দল।

প্রথমার্ধে জোড়া গোল করেন ম্যাথিউস কুনহা, আর একটি গোল এসেছে ভিনির কাছ থেকে। ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।